Home আন্তর্জাতিক সূর্যকুমারের শাস্তি দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড
আন্তর্জাতিক

সূর্যকুমারের শাস্তি দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Share
Share

ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে আইসিসির বৈঠকে পিসিবি আনুষ্ঠানিকভাবে এই দাবি তোলে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।

পিসিবি শুরুতে দুটি দাবি জানায়—এশিয়া কাপের দায়িত্ব থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো এবং সূর্যকুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ও অধিনায়ক আগা সালমানের কাছে ক্ষমা চাইলে প্রথম দাবি থেকে সরে আসে তারা।

বিতর্ক শুরু হয় রোববার ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। টসের সময় দুই অধিনায়কের করমর্দন হয়নি। ম্যাচ শেষে ভারতীয়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন। এ বিষয়ে সূর্যকুমার সংবাদ সম্মেলনে বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর বিসিসিআই ও ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাঁরা পাকিস্তানের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, এ জয় উৎসর্গ করা হয়েছে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতীয় সেনাদের।

পিসিবির মতে, সূর্যকুমারের এই মন্তব্য রাজনৈতিক এবং ক্রিকেটের নীতিমালা লঙ্ঘন করেছে। তাই তাঁর বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে হবে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত ও অন্তত ২০ জন আহত হন। ভারত সরকার এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। এর জের ধরে মে মাসে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যা দুই দেশের সামরিক সংঘাতে রূপ নেয়।

এই উত্তেজনার প্রেক্ষাপটে সূর্যকুমারের বক্তব্য আরও বিতর্ক উসকে দিয়েছে বলে মনে করছে পিসিবি। এখন দেখার বিষয়, আইসিসি এ অভিযোগের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে তল্লাশি...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন সংঘর্ষ: ৪ জনের মৃত্যু, আহত ৩৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে এই সংঘর্ষের ঘটনা...

Related Articles

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...

ইরানের বিরুদ্ধে নতুন নির্দেশনা ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি অবরোধ জারি রাখার প্রস্তুতি...

১৪ বোয়িং কিনছে সরকার, বড় চুক্তি হচ্ছে বৃহস্পতিবার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান...

‘রসুনের তেল’ দিয়ে ক্যানসার নিরাময়ের দাবি, সেই অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল

চিকিৎসা পেশার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঠকানোর...