Home জাতীয় দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত থাকবে পুলিশ: আইজিপি
জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত থাকবে পুলিশ: আইজিপি

Share
Share

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা–সংক্রান্ত সভায় বলেন, পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে।

আইজিপি জানান, দুর্গাপূজা চলাকালে পুলিশের পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও মাঠে থাকবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সব সময় প্রস্তুত থাকবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

এবার ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইজিপি বলেন, পূজার আগে, পূজা চলাকালে, প্রতিমা বিসর্জন ও পূজা–পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

সভায় র‍্যাব, এসবি, হাইওয়ে পুলিশ, এটিইউ, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদ্‌যাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।

সভায় পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের পূজা চলাকালে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...