Home জাতীয় অপরাধ সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক
অপরাধ

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক

Share
Share

রবি ডাকুয়া, বাগেরহাট | সুন্দরবনে অভিযান চালিয়ে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (৪ এপ্রিল) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালীর ডিমের চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপের দাঁড়িপাল্লা এবং ২ কেজি সাদা পলিথিন জব্দ করা হয়।

আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

বন বিভাগ জানায়, শনিবার সকালে সুন্দরবনের কচিখালীর ডিমের চরে নিয়মিত টহলকালে বনের মধ্যে মালাফাঁদ পাতা দেখতে পান বনরক্ষীরা। পরে তল্লাশি চালিয়ে ছগির খানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপের দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল-ডালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ হরিণ শিকারি পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. রেজাউল করিম বলেন, কচিখালীর ডিমের চরে মালাফাঁদসহ আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

রহনপুরে দুইশত ষাট লিটার চোলায় মদ আটক

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৌর এলাকায়চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার অন্তর্গত মুক্তাশা (...

Related Articles

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

মো:মাকসুদুর রহমান,শেরপুর শেরপুর সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক...

স্ত্রীকে হত্যা করে ঘরের আঙিনায় মাটিচাপা: ১৮ দিন পর স্বামীর নাটক ফাঁস

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের দীর্ঘ ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ১০...