ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
পূর্ব সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ ও ‘দয়াল’ বাহিনীর হাতে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কয়েকজন জেলে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গভীরে গেলে দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিখালসংলগ্ন এলাকা থেকে তাঁদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জিম্মি জেলেদের নিয়ে দয়াল বাহিনীর সদস্যরা কয়রা উপজেলার আন্দারমানিক এলাকার টোটা ও কেওড়াতলা খাল এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দয়াল বাহিনীর কবল থেকে ১০ জেলেকে উদ্ধার করা হয়।
অন্যদিকে কোস্ট গার্ড ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সেখানে আরেকটি অভিযান চালায়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা আরও ১১ জেলেকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে বনদস্যু ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় করে হাজার হাজার অভিবাসীকে যুক্তরাজ্যে পাচারের মূল হোতা কার্দো জাফ অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছেন। সম্প্রতি...
ByDesk ReportMay 20, 2026ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। কফিনবন্দী অবস্থায় তাদের মরদেহ মঙ্গলবার দেশে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে...
ByDesk ReportMay 19, 2026‘সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা...
ByDesk ReportMay 22, 2026বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে ভোলা জেলা যুবদলের দুই নেতার...
ByDesk ReportMay 22, 2026সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা (১...
ByDesk ReportMay 22, 2026মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জ জেলা সদরের বেউথা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই...
ByDesk ReportMay 22, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment