Home জাতীয় অপরাধ সুন্দরবনে অভিযান: অস্ত্র-গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সুন্দরবনে অভিযান: অস্ত্র-গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

Share
Share

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট


সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও হরিণের মাথাসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় দস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ছাড়া বন্য প্রাণী শিকারের আলামত হিসেবে একটি হরিণের মাথা, চাল ও সিগারেটসহ একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের ভাষ্য, অভিযানে দস্যুদের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, আল-আমিন দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বন্য প্রাণী শিকারের সঙ্গে জড়িত ছিলেন।

আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালী এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দস্যুতা ও বন্য প্রাণী শিকারে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সুন্দরবন এলাকায় বনদস্যু দমনে সাম্প্রতিক এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জেলে ও বনজীবীরা। তাঁদের মতে, দস্যুদের তৎপরতা কমাতে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...