Home আঞ্চলিক সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি
আঞ্চলিকখুলনা

সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি

Share
Share

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর অভয়ারণ্য এলাকায় বন বিভাগের কঠোর নজরদারির ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নিয়মিত টহল কার্যক্রম জোরদার করায় অসাধু চক্রের তৎপরতা অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে।

‎তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, অভয়ারণ্য এলাকায় প্রবেশে বাধা পাওয়ায় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল বন বিভাগের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানির চেষ্টা করছে। সম্প্রতি কিছু পত্রিকায় বন বিভাগের সহায়তায় অভয়ারণ্যে মাছ শিকার চলছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করা হয়েছে।

‎সূত্র আরও জানায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু বন বিভাগ কঠোর অবস্থানে থাকায় তারা সেখানে প্রবেশ করতে ব্যর্থ হয়। এ কারণে বন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

‎নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, তার দায়িত্বাধীন এলাকায় যাতে কোনো অসাধু জেলে প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে অভয়ারণ্যে প্রবেশের দায়ে বেশ কয়েকজন জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎অন্যদিকে, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকার বন্ধে বন বিভাগের স্মার্ট টিম ও বিশেষ টিমের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...