Home সাম্প্রতিক সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
সাম্প্রতিক

সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ

Share
Your paragraph text (20 x 25 in) - 1
Share

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে মাইকিংও করা হচ্ছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার দিবাগত রাতে কয়েকটি গাড়িতে করে শতাধিক নারী-পুরুষকে সীমান্ত এলাকায় জড়ো করে বিএসএফ। পরে গভীর রাতে তারকাঁটা বেষ্টিত বিভিন্ন গেট খুলে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

তবে টহলরত বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেনি। এ সময় সীমান্তের ২১/৬ পিলার এলাকায় ১২ জনকে কাঁটাতারের বাইরে ঠেলে দেওয়া হলেও বিজিবির প্রতিরোধে তারা গত তিন দিন ধরে জিরো লাইনে আটকে আছে বলে জানা গেছে। খোলা আকাশের নিচে অবস্থান করায় নারী-শিশুসহ ওই ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে সোমবার পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে সীমান্ত এলাকায় এখনো দুই বাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবির এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সীমান্ত এলাকায় কোনো নতুন অনুপ্রবেশের চেষ্টা দেখা যায়নি। তবে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় কাউকে পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা এ মানবিক পরিস্থিতি সমাধানে দুই দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার দালাল চক্র বন্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

  সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার দালাল চক্রের অপতৎপরতা...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়...