Home আন্তর্জাতিক সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন নুরুল হক নুর
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন নুরুল হক নুর

Share
Share

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি জানান, নুরুল হক নুরের সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এখনও কিছু শারীরিক জটিলতা রয়েছে এবং পুরনো আঘাত থেকেও সমস্যা বাড়ছে। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নুর ২০১৮ সালে ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকে তিনি বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। আঘাতের পরও তাকে দলীয় কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো তাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি...