Home আঞ্চলিক ‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী
আঞ্চলিক

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

Share
Share

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সিউকের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শুক্রবার নগরীর হাউজিং এস্টেট এলাকার গেইট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় কয়েস লোদী সিউকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সর্বস্তরের নাগরিক, বিশেষ করে স্থানীয় মুরব্বি ও সচেতন মহলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আস্থা রাখায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কুশল বিনিময়কালে স্থানীয় মুরব্বি ও মুসল্লিরা নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করা হলে...

Related Articles

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদ্‌যাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য, খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আদিবাসী দিবসের চেতনা, সাংস্কৃতিক বৈচিত্র্যের...

নারায়ণগঞ্জে শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে, টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠী বা কিশোর কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর বিদ্যালয় থেকে...

এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য হয়ে শেরপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার ধাক্কা সামলাতে না পেরে শেরপুরের...

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...