Home আঞ্চলিক মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আঞ্চলিক

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Share
Share

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ)


মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি বিএম নাঈম মাহমুদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. শামসুল আলম।

মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন। এ সময় তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে মতামত দেন।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...

Related Articles

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...

এসএসসির ফল নেওয়া হলো না মাগুরার প্রদীপের

ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে মাগুরার মহম্মদপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায়...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু।...