Home জাতীয় সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান
জাতীয়

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

Share
Share

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তবে এই বিতর্কমূলক আইন দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সম্মেলনে আলেম সমাজের ভাবমূর্তি ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমীর বলেন, দুই-একজনের অনাকাঙ্ক্ষিত ভুল বা বিচ্ছিন্নের কারণে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো একদমই সমীচীন নয়। আলেমদের উদ্দেশ্যে কোনো ধরনের তাচ্ছিল্য বা খোঁচা দিয়ে কথা না বলে তাঁদের সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের সাথে মেলামেশা করার তাগিদ দেন তিনি।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার নির্দেশনা দিয়ে ড. শফিকুর রহমান বলেন, সংগঠনের সবাইকে সাধারণ মানুষের সাথে বিনয়ী ও সম্মানজনক আচরণ বজায় রাখতে হবে। বিশেষ করে আলেম-ওলামাদের সার্বিক কল্যাণ ও সুরক্ষার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ আজ গভীরভাবে শঙ্কার মধ্যে রয়েছে, যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের কাছ থেকে পুনরুদ্ধারে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী কয়েক...

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...

Related Articles

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার...

;