Home জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে: গোলাম পরওয়ার
জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে: গোলাম পরওয়ার

Share
Share

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক সংগঠনকে ‘হায়েনার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, এর মাধ্যমে সরকার পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাইছে, তবে জনগণ তা মেনে নেবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আর কোনো রক্ত দিতে চায় না। তার অভিযোগ, বর্তমান শাসনব্যবস্থা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী পথে হাঁটছে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে ‘হায়েনার মতো ব্যবহার করা হচ্ছে’, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।

তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে বলেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দেয়, তারাই দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে ছিল বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, জনগণ এখন সব রাজনৈতিক শক্তির আসল চরিত্র বুঝে গেছে।

সরকারের সমালোচনা করে পরওয়ার বলেন, বর্তমান প্রশাসন ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে ‘ছলচাতুরি’ করছে। গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আন্দোলন ও প্রতিবাদের পথ জামায়াত-শিবিরের জানা আছে এবং জনগণও তাদের অধিকার আদায়ে প্রস্তুত।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘দৌড়’। ফেসবুক পোস্টে...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার...

Related Articles

কক্সবাজারে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার (১৩ জুন) এক জনসভায় যোগ...

চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ ‘বাংলাদেশ ডে’ উদযাপন, উপস্থিত ছিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ‘চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬’-এ ‘বাংলাদেশ...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...