Home আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

Share
Share

ফিলিপাইনে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।

বুধবার (৭ জানুয়ারি) দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে ।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অন্যদিকে, ফিলিপাইনের রাষ্ট্রীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস (PHIVOLCS) ভূমিকম্পটির মাত্রা ৬.৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামির আশঙ্কা দেখা দিলেও ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল জানিয়েছেন, এই কম্পন থেকে ধ্বংসাত্মক কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। তবে সম্ভাব্য পরাঘাত বা আফটারশক হতে পারে—এমন সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

হিনাতুয়ানের স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...