Home সাম্প্রতিক মেঘনায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার
সাম্প্রতিক

মেঘনায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

Share
Share

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। পাশের বাড়ির হক সাহেবের বিরুদ্ধে এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে স্থানীয় পাঁচজন ব্যক্তি দলিলপত্র যাচাই করে আমিনের মাধ্যমে জমি মাপজোক করেন এবং সংশ্লিষ্ট মালিককে জায়গা বুঝিয়ে দেন বলে জানা গেছে। তবে স্থানীয় মাতব্বরদের সিদ্ধান্ত ও আমিনের মাপজোক অভিযুক্ত পক্ষ মেনে নেয়নি বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি পুলিশকে জানানো হলে মেঘনা থানার পক্ষ থেকে স্থানীয় পাঁচজন মাতব্বরকে নিয়ে বসে বিরোধের সমাধান করার উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈঠকে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে চলে যান বলে পরিবারটির দাবি।

তবে এর মধ্যেই হক সাহেব প্রবাসী হারুনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেছে পরিবার। তাঁদের অভিযোগ, হামলার সময় হক সাহেবের সঙ্গে সুমন (পিতা: মৃত আফাজ উদ্দিন), শাহজালাল (পিতা: মৃত আফাজ উদ্দিন) ও আলমগীর হোসেন (পিতা: মৃত রমিজ উদ্দিন)সহ আরও কয়েকজন ছিলেন।

পরিবারের দাবি, হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে প্রবাসী পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্ত এবং জমি ও বাড়ি নিয়ে বিরোধের আইনানুগ সমাধানের জন্য মেঘনা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তাঁরা।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হক সাহেবের বক্তব্য জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কেন পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী?

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব...

নিখোঁজ নারীর সন্ধানে হেভি ফিল্টারযুক্ত ছবি ব্যবহার, বিপাকে পুলিশ

মেক্সিকোর চিয়াপাসে নিখোঁজ এক নারীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া অতিরিক্ত ফিল্টারযুক্ত ছবি ব্যবহার করায় বিপাকে পড়েছে পুলিশ। ছবিতে ডিজিটাল সম্পাদনার কারণে নারীর...

Related Articles

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত...

রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুরে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি...