Home আন্তর্জাতিক লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক

লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরায়েলি সেনা নিহত

Share
লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরায়েলি সেনা নিহত
Share

লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার (৮ মার্চ) আইডিএফ এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় তাদের দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

নিহতদের একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। আইডিএফ জানায়, তিনি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর–এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পরে আরও এক ইসরায়েলি সেনা নিহতের তথ্য প্রকাশ করে সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গত সপ্তাহে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরায়েলি বিমান হামলা জোরদারের পর এটিই ইসরায়েলি সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা।

তবে সেনাবাহিনী ঘটনাটির বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। ইরান–ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে বর্তমানে ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...