Home খেলাধুলা ক্রিকেট লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন
ক্রিকেটখেলাধুলাজাতীয়

লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন

Share
Share

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন পালিত হয়েছে সুদূর লন্ডনে। বিসিবি পরিচালক আসিফ আকবরের উপস্থিতিতে কেক কেটে ঘরোয়া পরিবেশে এই বিশেষ দিনটি উদযাপন করেন তিনি। বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আনন্দঘন পরিবেশে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন এবং আসিফ আকবর সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করছেন।

২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান ক্রিকেট ও রাজনীতির মাঠে নানা আলোচনার কেন্দ্রে ছিলেন। আইনি জটিলতা ও মামলার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বর্তমানে তার ফেরার পথ সুগম হচ্ছে। বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিবের আইনি বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে গত ৪ মার্চ জানিয়েছিলেন, বিসিবির লিগ্যাল টিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তিনি অত্যন্ত আশাবাদী যে, খুব অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যাবে।

সাকিবের নামে থাকা হত্যা মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।  ধারণা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে সচল রেখেছেন এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের অবদান অতুলনীয়। এখন পর্যন্ত ৬৫ টেস্টে ৪,৩৬৭ রান ও ২৩১ উইকেট, ২৩০ ওয়ানডেতে ৭,০৮৬ রান ও ৩০১ উইকেট এবং ১২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২,৫৫১ রান ও ১৪৯ উইকেট পেয়েছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।...

তিস্তায় বিলীন সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিস্তার ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘ভোরের...