Home আঞ্চলিক লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে

Share
Share

লক্ষ্মীপুরের রামগতিতে, নদীতে থাকা একটি নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন জেলে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বয়ারচর ব্রীজঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহত চারজন হলেন—আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা ও পেশায় জেলে। স্থানীয়রা জানান, নৌকায় রান্নার জন্য সিলিন্ডার চালু করতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা পাঁচজনের মধ্যে একজন নদীতে লাফ দিয়ে বাঁচেন, বাকিরা দগ্ধ হন।

রামগতি নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামনা মজুমদার জানান, আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি অনুসন্ধান। অভিযোগ উঠেছে, সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...

Related Articles

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...