Home সাম্প্রতিক রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ
সাম্প্রতিক

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

Share
Share

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নগরের লক্ষ্মীপুর মোড়, রেলগেটসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। কর্মসূচিতে জিয়া মঞ্চ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী এবং বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী পরিচালিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...