Home আঞ্চলিক রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ কোটি টাকার ক্ষতি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ কোটি টাকার ক্ষতি

Share
Share

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশে অবস্থিত অরিয়েন্ট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, আগুন নিয়ন্ত্রণে রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের দুটি ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের তিনটি টিম অংশ নেয়। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পাটের গুদামের পাশে থাকা একটি বোর্ডের সুইচ চাপার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পাটে দ্রুত দাহ্যতা সৃষ্টি হওয়ায় পুরো গুদামজুড়ে আগুন ছড়িয়ে যায়।

অরিয়েন্ট জুট মিলের ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, “আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” অরিয়েন্ট জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহমেদ বলেন, “গুদামে প্রায় ৩০ হাজার মণ পাট মজুত ছিল। প্রতি মণ পাটের দাম ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকার মধ্যে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৩ কোটি টাকা হতে পারে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি। তবে পাটের বিশাল গুদাম ও সরঞ্জাম পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আগুনের উৎস নির্ধারণে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি-পাকিস্তানি অভিযানে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত?

আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের সামরিক অভিযানে নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক এর ইউরোপ শাখা। তবে এ...

ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত...

Related Articles

ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক

  সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে...

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে অগ্রাধিকার দেবো: এমপি এমরান চৌধুরী

  সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ...

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের...

ঢাকার বিভিন্ন স্থানে খণ্ডিত মরদেহ উদ্ধার: ঘাতক গ্রেপ্তার

রাজধানী ঢাকার একাধিক এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহভাজন ঘাতককে...