Home আঞ্চলিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে অগ্রাধিকার দেবো: এমপি এমরান চৌধুরী
আঞ্চলিক

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে অগ্রাধিকার দেবো: এমপি এমরান চৌধুরী

Share
Share

 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগ জনগণের উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত ছিল, ফলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দীর্ঘদিন অবহেলিত থেকেছে। তবে এবার জনগণ ধানের শীষে আস্থা রেখেছে এবং ইনশাআল্লাহ এই জনপদকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে।

রবিবার (১ মার্চ) গোলাপগঞ্জের বুধবারিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা ও কর্মসংস্থানের সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলমসহ দলীয় নেতারা।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে কথিত সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে...

Related Articles

মুরাদনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল...