Home আন্তর্জাতিক ভেনেজুয়েলার পর এবার কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার পর এবার কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Share
Share

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর অভিযানে আটক করার পর এবার কিউবার দিকে নজর ঘুরিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন দ্রুত ‘সমঝোতায় আসে’, নইলে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।

ট্রাম্প লিখেছেন,“কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল ও অর্থে টিকে ছিল। বিনিময়ে তারা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসকের জন্য নিরাপত্তা সেবা দিয়েছে। কিন্তু এখন আর তা চলবে না।”

তিনি আরও বলেন,“কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য! আমি জোর দিয়ে বলছি, সময় থাকতে তারা যেন সমঝোতায় আসে।”
তবে এই ‘সমঝোতা’ বলতে তিনি কী বোঝাচ্ছেন বা কিউবা তা না মানলে কী ধরনের শাস্তির মুখে পড়তে পারে—সে বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

৩ জানুয়ারি মার্কিন অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই কিউবার ওপর চাপ বাড়াতে শুরু করে ওয়াশিংটন। কিউবা ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র এবং দেশটি থেকে প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল পেত বলে ধারণা করা হয়।

ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবে তেলবাহী ট্যাংকার জব্দ করার ফলে কিউবায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আসা নিষেধাজ্ঞাভুক্ত তেল বহনকারী একটি ট্যাংকার জব্দ করেছে।

ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছে হাভানা। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন,“কিউবা যেকোনো আগ্রহী দেশ থেকে জ্বালানি আমদানির পরম অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের একতরফা চাপ বা হস্তক্ষেপ আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন,“কিউবা কখনোই ব্ল্যাকমেইল বা সামরিক চাপের কাছে মাথা নত করে না।”

এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল বলেন,“যারা মানবজীবনকেও ব্যবসার পণ্য বানায়, তাদের কিউবাকে নিয়ে নৈতিক ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।”

তিনি অভিযোগ করেন, কিউবার সার্বভৌমভাবে নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা বেছে নেওয়ার সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র এমন আগ্রাসী অবস্থান নিয়েছে।

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং মাদুরোকে আটক করার পর কিউবার ওপর এই চাপ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নতুন শক্তি প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি কিউবার জন্য অর্থনৈতিক ও মানবিক সংকট আরও গভীর করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ হোসেন। পথে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়ি...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট।...

Related Articles

যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র গুঞ্জনের মধ্যে সব...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে...

;