Home জাতীয় যে আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুরুল হক নুর
জাতীয়রাজনীতি

যে আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুরুল হক নুর

Share
Share

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় তিনি এই সিদ্ধান্ত জানান।

নুরুল হক নুর বলেন, “গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে আমি এই আসনে লড়াই করব। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।”তিনি আরও বলেন,
দেশের পাশাপাশি বিশ্বব্যাপী আমার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় প্রসঙ্গে নুর বলেন, “রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী আচরণ জাতীয় ঐক্য বিঘ্নিত করছে, যা দেশের জন্য অশনিসংকেত।” তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সমঝোতার ভিত্তিতে নির্বাচন আয়োজন দেশের জন্য মঙ্গলজনক। পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসন ভাগাভাগি করলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।”

নুর আশ্বাস দেন, নির্বাচিত হলে চর এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবেন। “জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসে এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগ ব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে। উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।” তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...