Home জাতীয় যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় রাস্তা সংস্কার
জাতীয়

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় রাস্তা সংস্কার

Share
Share

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় একটি রাস্তা সংস্কার করেছে উপজেলা যুব অধিকার পরিষদ। উপজেলার সাতানী হাজীবাড়ি এলাকার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় তাঁদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যেত। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

সংগঠনের নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ কমাতে এবং প্রয়োজনের সময় সহযোগিতা করতেই এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নেওয়া হয়েছে।

রাস্তা সংস্কারকাজ তদারকি করেন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি তামিম ইব্রাহিম। তিনি কাজের বিভিন্ন পর্যায় সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

তামিম ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মেঘনার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইনশা আল্লাহ, মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের প্রয়োজন অনুযায়ী আরও জনকল্যাণমূলক কাজ করার উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা সংস্কারের ফলে তাঁদের চলাচলে সুবিধা হবে। দৈনন্দিন কাজে যাতায়াতের সময় দুর্ভোগও কিছুটা কমবে বলে তাঁরা আশা করছেন।

মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় রান্নার সময় ‘মাংসের রং সবুজ’ হওয়ার কারণ মিলল ল্যাব রিপোর্টে

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় করা পরীক্ষায় ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। বাংলাদেশ নিরাপদ খাদ্য...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর...

Related Articles

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১...

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ মাছ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা...

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী গ্রেপ্তারে নওগাঁর পুলিশ সুপারকে আইজিপির বিশেষ পুরস্কার

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে...