Home সাম্প্রতিক যুবদলকর্মীকে গুলি করে হত্যা, পিস্তলের ভিডিও ভাইরাল
সাম্প্রতিক

যুবদলকর্মীকে গুলি করে হত্যা, পিস্তলের ভিডিও ভাইরাল

Share
Share

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তল থেকে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় করিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা পর স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমের ফেসবুক স্টোরিতে নাইন এমএম পিস্তল থেকে পরপর তিনটি ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উরকিরচরের কেরানিহাটসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা করিমের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, রায়হানের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কয়েকটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র তাকে রাউজানের অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছে। তবে এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে বিচারাধীন।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান বলেন, উরকিরচরের কেরানিহাট এলাকায় একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত করিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ছয় থেকে সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। রাউজানকেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত একটি দলিলে স্বাক্ষর বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম...

Related Articles

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নুর মোহাম্মদ,গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা...

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন...

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ...