Home সাম্প্রতিক মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
সাম্প্রতিক

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

Share
Share

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত একটি দলিলে স্বাক্ষর বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম...

Related Articles

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নুর মোহাম্মদ,গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা...

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন...

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ...