যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার হুমকি মোকাবিলায় টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, এ ধরনের সক্ষমতা অর্জনের মাধ্যমেই দেশটির ওপর থেকে যুদ্ধের আশঙ্কা দূর করা এবং দীর্ঘদিনের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।
রোববার (২২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেন, দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তা কাটিয়ে উঠতে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুধু রাজনৈতিক বক্তব্য ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।
তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসানের ওপর গুরুত্ব দিয়েছেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, দেশের ওপর থেকে যুদ্ধ ও হামলার হুমকি দূর করতে হলে টেকসই প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে হবে। তাঁর মতে, এটিই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা কাটিয়ে ওঠার কার্যকর পথ।
এ জন্য রাজনৈতিক বিতর্কের পরিবর্তে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও জাতীয় ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন গালিবাফ।
Leave a comment