Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার
আন্তর্জাতিকজাতীয়

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার

Share
Share

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা গ্রহণের হার নিয়ে দেশভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশটিতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি—প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ—কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে।

রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের এই পরিসংখ্যান প্রকাশ করেন।

তালিকার তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হারে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে উঁচু। বাংলাদেশিদের চেয়ে বেশি সহায়তা গ্রহণ করছে ভুটানের অভিবাসীরা, যেখানে হার ৮১ দশমিক ৪ শতাংশ। এর পরেই রয়েছে আফগানিস্তান, যেখানে ৬৮ দশমিক ১ শতাংশ পরিবার সরকারি সহায়তার আওতায় রয়েছে। পাকিস্তানি অভিবাসীদের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ।

তবে তালিকায় ভারতের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ভারতীয় অভিবাসীদের গড় আয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং তাদের সরকারি সহায়তা গ্রহণের হার তালিকায় থাকা সর্বনিম্ন দেশের হার (২৫ দশমিক ৫ শতাংশ) থেকেও কম হওয়ায় ভারতকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
যুক্তরাষ্ট্র সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসী পরিবারগুলোকে খাদ্য সহায়তা (ফুড স্ট্যাম্প), স্বাস্থ্যসেবা (মেডিকেইড) এবং আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে থাকে।

প্রকাশিত তালিকায় শীর্ষ তিন অবস্থানে রয়েছে ভুটান (৮১.৪ শতাংশ), ইয়েমেন (৭৫.২ শতাংশ) ও সোমালিয়া (৭১.৯ শতাংশ)। অন্যদিকে সবচেয়ে কম সরকারি সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তথ্য প্রকাশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করার এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারি ব্যয় কমানোর যৌক্তিকতা তুলে ধরতে চাইছে।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই অবৈধ অভিবাসন রোধ ও অভিবাসীদের জন্য সরকারি ব্যয় কমানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসন সংক্রান্ত এই পরিসংখ্যান প্রকাশ তার সেই নীতিগত অবস্থানেরই ধারাবাহিকতা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একে একে জামিনে বেরিয়েছেন শীর্ষ সন্ত্রাসীরা। ২০২৪ সালের আগস্টেই তিনজন ও পরে আরও...

সিলেটে শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ

সিলেট বিভাগ-এ আরও একটি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক...

Related Articles

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস...

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায়...

মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে।...

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ পেন্টাগনের: ট্রাম্প-মেৎর্স দ্বন্দ্বে টালমাটাল ন্যাটো জোট

দীর্ঘদিনের ঘনিষ্ঠ ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেশটি...