Home জাতীয় যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে সংসদে আলোচনার সিদ্ধান্তঃপররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে সংসদে আলোচনার সিদ্ধান্তঃপররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share
Share

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে তা জাতীয় সংসদে এবং সংসদের বাইরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে বেসরকারি খাতের ওপর এসব চুক্তির প্রভাব বিবেচনায় রেখে জাতীয় স্বার্থ সুরক্ষিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও পুনরায় আলোচনা হতে পারে।

তিনি বলেন, কোনো চুক্তি বাস্তবায়নের আগে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা জরুরি, যাতে দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত দীর্ঘ দর–কষাকষির পর বাংলাদেশ একটি সমঝোতায় পৌঁছায়, যার ফলে শুল্কহার কিছুটা কমানো সম্ভব হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এই চুক্তি সম্পাদিত হওয়ায় তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনাও তৈরি হয়েছে।

চুক্তি প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা গেছে। এদিকে চুক্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমতও দেখা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিএনপি ও জামায়াতের সম্মতির কথা উল্লেখ করা হলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশি বর্তমানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতির অবনতি হলে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের ফেরত আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কনস্যুলার অ্যাকসেস পাওয়ার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;