Home জাতীয় অপরাধ যশোরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

যশোরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

Share
Share

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে রেজাউল ইসলাম (৩৫) নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিহি গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, রাতের কোনো এক সময় কয়েকজন দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে, পাশের রাস্তার ধারে গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার পরিচিত মুখ ছিলেন । যদিও তার আনুষ্ঠানিক পদবী নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক...

ভারতে ৪ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, মা পলাতক

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আম্বেদকর নগরে নিজ ঘর থেকে চার নাবালক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার (২ মে) দুপুরে মীরানপুর...

Related Articles

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...