Home আঞ্চলিক মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

Share
Share

রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া মেট্রোরেলে দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ-এর দাফন সোমবার (২৭ অক্টোবর) সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার সময় শত শত মানুষ উপস্থিত ছিলেন, যারা কালামের প্রতি শ্রদ্ধা জানান।

আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজে নিযুক্ত ছিলেন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি ভারী মেট্রোরেল বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালামকে আঘাত করে, ঘটনাস্থলেই তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসন এই দুর্ঘটনার পর তাত্ক্ষণিক তদন্ত শুরু করেছে। বিয়ারিং প্যাডের নিরাপত্তা ব্যবস্থা ও স্থাপনার দুর্বলতা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

;