Home সাম্প্রতিক মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
সাম্প্রতিক

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের তেলুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে কাজী সাখাওয়াত হোসেনের নাম উঠে আসে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাখাওয়াত উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের তেলুয়া গ্রামের মৃত কাজী আবদুল হকের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার সাখাওয়াত হোসেনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৯ শ্রমিকের মৃত্যুর পর সীতাকুণ্ডের সেই জাহাজভাঙা কারখানার কার্যক্রম স্থগিত

বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত...

শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি, স্বামীকে ‘কুপথে’ নেওয়া ব্যক্তিদের বিচার দাবি হেনার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি নানা আকুতিও রেখে যান মানুষ। কেউ নিজের বা স্বজনের মঙ্গল কামনা করেন, কেউ লেখেন মানত...

Related Articles

ঝড়ে নৌকাডুবি: তীব্র স্রোত থেকে ছেলেকে বাঁচিয়ে হারিয়ে গেল বাবা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় মো....

যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর...

সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার ওমরাহ পালনের...

অক্সিজেনের অভাবে বিপর্যয়ের মুখে গাজার হাসপাতাল

গাজা উপত্যকায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পথে। সেখানকার ৩৪টি অক্সিজেন...