Home সাম্প্রতিক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানে ট্রান্সফরমার, আগুনে আতঙ্ক
সাম্প্রতিক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানে ট্রান্সফরমার, আগুনে আতঙ্ক

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানের ওপর রাখা বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রান্সফরমারটি সরানো হয়নি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার হাসপাতাল গেটসংলগ্ন ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের দেয়াল ঘেঁষে একটি ভ্যানের ওপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার কয়েক মাস ধরে রাখা ছিল। ট্রান্সফরমারের পাশে এলোমেলোভাবে পড়ে থাকা ক্যাবল দিয়ে প্রায় ৪৪০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

গত ১৩ জুলাই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যস্ত ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করেন। সড়কের উন্নয়নকাজ চলমান থাকায় ট্রান্সফরমারটি দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল।

এ বিষয়ে বিপিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে কার্যালয়ের এক কর্মকর্তা দ্রুত ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।

তবে এরপরও ট্রান্সফরমারটি সরানো হয়নি। শুক্রবার রাতে এতে আগুন লাগলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগেই অভিযোগ করেছিলাম। কর্তৃপক্ষ কানে নেয়নি। আজ আগুন লাগার পর বুঝল। কারও প্রাণ গেলে তখন কী হতো?’

স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ট্রান্সফরমারটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। তাঁরা দ্রুত ট্রান্সফরমারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...