Home আঞ্চলিক মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো বাক প্রতিবন্ধীর মরদেহ
আঞ্চলিকজাতীয়

মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো বাক প্রতিবন্ধীর মরদেহ

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর এক বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পশ্চিম চকের হান্দার বাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল আউয়াল (৫৪) ওই গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাক প্রতিবন্ধী রবিউল আউয়াল অবিবাহিত ছিলেন এবং বড় ভাই জিলানীর বাড়িতে থাকতেন। জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে। গত ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় স্বজনরা আশপাশে খুঁজতে থাকেন। পরে দীর্ঘ সময় কোনো সন্ধান না পেয়ে স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকদের শরণাপন্ন হন তারা।

মঙ্গলবার সকালে স্থানীয় এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হয়, প্রায় ১০-১২ দিন আগে মৃত্যু হয়েছে । জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন ।

নিহতের বড় ভাই জিলানি বলেন, “যেখানে মরদেহ পাওয়া গেছে সেখানে হাঁটু পরিমাণ পানি ছিল। সেখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাক প্রতিবন্ধী ছিল, অন্য কোনো অসুস্থতা ছিল না। তার সঙ্গে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকতো। আমরা নিশ্চিত, তাকে হত্যা করা হয়েছে।” গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরিবার ও স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার নবীপুর পশ্চিম...

Related Articles

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...