Home জাতীয় মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
জাতীয়

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) ও জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. ইরাদত।

অনুষ্ঠানে বক্তারা মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের প্রতি উৎসাহিত করেন। তাঁরা বলেন, কম খরচে অধিক উৎপাদন ও লাভের জন্য সঠিকভাবে পুকুর প্রস্তুত করা, উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা প্রয়োজন।

অনুষ্ঠানে মৎস্যচাষে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তারা, স্থানীয় মৎস্যচাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;