Home আন্তর্জাতিক মিথিলার পিএইচডি অর্জনে সৃজিতের শুভেচ্ছা, দাম্পত্য নিয়ে নতুন গুঞ্জন
আন্তর্জাতিকগানচলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদনশিক্ষা

মিথিলার পিএইচডি অর্জনে সৃজিতের শুভেচ্ছা, দাম্পত্য নিয়ে নতুন গুঞ্জন

Share
Share

অভিনয়, সংগীতচর্চা কিংবা শিক্ষাক্ষেত্র—সব জায়গাতেই সমান সাফল্যের ছাপ রেখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার সেই অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। এর ফলে নামের আগে যুক্ত হয়েছে ‘ড. রাফিয়াত রশিদ মিথিলা’।

শিক্ষা জীবনের শুরু থেকেই মিথিলা ছিলেন ব্যতিক্রমী মেধার অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে অর্জন করেছিলেন চ্যান্সেলর গোল্ড মেডেল। পিএইচডি ডিগ্রির মাধ্যমে তার সেই ধারাবাহিক পরিশ্রম নতুন মাইলফলক স্পর্শ করল।

মিথিলার এই অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢেউ তুলেছে। সেই স্রোতে অংশ নেন তার স্বামী, ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিথিলার ছবি শেয়ার করে তিনি লেখেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!” কয়েকটি শব্দের মধ্যেই যেন ফুটে উঠেছে গর্ব, ভালোবাসা এবং সম্মান।

তবে এই শুভেচ্ছা বার্তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুই বাংলার বিনোদন মহলে। কারণ, গত কয়েক মাস ধরে মিথিলা ও সৃজিতের দাম্পত্য সম্পর্কে টানাপড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। একসঙ্গে দেখা না যাওয়ায় এবং পারস্পরিক দূরত্ব নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। ফলে, হঠাৎ করে সৃজিতের এমন উষ্ণ শুভেচ্ছা বার্তা আবারও প্রশ্ন তুলেছে—তবে কি সম্পর্কে আসছে নতুন মোড়?

প্রসঙ্গত, ২০১৯ সালে গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তবে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে মিথিলা বা সৃজিত কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

Related Articles

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড়...