Home আন্তর্জাতিক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি
আন্তর্জাতিকবিনোদন

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি

Share
Share

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ও সিনেমার জনপ্রিয় মুখ বাসন্তী চ্যাটার্জি আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

টেলিভিশনের সাম্প্রতিক ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে শেষবার অভিনয় করেন তিনি, যেখানে সহ-অভিনেতা ছিলেন ভাস্বর চ্যাটার্জি। তাঁর কাছ থেকেই প্রথম মৃত্যুসংবাদ জানা যায়। ভাস্বর জানান, তিনি শুটিং সেটে থাকাকালীন রাত ১০টার দিকে বাসন্তীর মৃত্যুর খবর পান।

দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী। গত বছর তাঁর বুকে পেসমেকার বসানো হয়। চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙেন এই বর্ষীয়ান অভিনেত্রীর। তখন চিকিৎসকরা জানান, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। , ফলে নিয়মিত ওষুধ ও চিকিৎসার খরচ ছিল মাসে প্রায় ২০ হাজার রুপি।

ব্যক্তিগত জীবনে বাসন্তী চ্যাটার্জির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে তাঁরা নিজ নিজ সংসারে ব্যস্ত থাকায় তিনি দীর্ঘদিন একাই বসবাস করতেন। গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে পরিবারের বদলে তাঁর গাড়িচালক মলয় চাকির উদ্যোগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। হাসপাতাল বিলও পরিশোধ করেন মলয়।

এই সময়ে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি তাঁর ঘনিষ্ঠ সহায় হয়ে ওঠেন। মৃত্যুসংবাদ জানিয়ে তিনি বলেন,“মনটা খুব ভারী। তবে আমরা মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। শেষ দিকে মানুষটা প্রচণ্ড কষ্টে ছিলেন।”

আটের দশকে বাংলা চলচ্চিত্রে ইতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন বাসন্তী চ্যাটার্জি। তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে। টেলিভিশন ও সিনেমা—

উভয় মাধ্যমেই সমানভাবে দক্ষতা দেখিয়ে তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখে পরিণত হন। তাঁর মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন এবং এই মেধাবী শিল্পীর অবদানের কথা স্মরণ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...