Home শিক্ষা উচ্চ মাধ্যমিক মায়ের অসুস্থতার কারণে দেরিতে আসা আনিসা এইচএসসিতে দুই বিষয়ে ফেল
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

মায়ের অসুস্থতার কারণে দেরিতে আসা আনিসা এইচএসসিতে দুই বিষয়ে ফেল

Share
Share

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল করেছেন। ফেল করা বিষয় দুটি হলো বাংলা এবং ইসলামের ইতিহাস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিসা মানবিক বিভাগের পরীক্ষার্থী। তিনি প্রথম পরীক্ষার দিন (২৬ জুন) মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরীক্ষাকেন্দ্রে দেরি হওয়ায় দায়িত্বপ্রাপ্তরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। এসময় আনিসা পরীক্ষাকেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে যান। তার কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, “আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে?” অনেকেই দাবি করেন, মানবিক কারণে হলেও আনিসাকে পরীক্ষার সুযোগ দেওয়া উচিত ছিল।

এরপর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী আনিসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে, যদিও আনিসা দু’টি বিষয়ে ফেল করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুধকুমার নদের ভাঙনকবলিত...

ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে সমর্থক মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার পাইলট...

Related Articles

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল...

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...