Home জাতীয় অপরাধ জামালপুরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অপরাধ

জামালপুরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুর পৌর শহরের একটি বাসায় চুরির ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পরিচালিত পুলিশি অভিযানে চোর চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ছামিদুল হক ওরফে আশিক (২৬), মোছা. স্বপ্না (২২), মো. সবুজ হাসান (২১) ও মোছা. সুমা আক্তার (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকায় একটি বাসার নিচতলা থেকে বৈদ্যুতিক সামগ্রী চুরির ঘটনা ঘটে। পরে বাড়ির মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা (নং-১০/২১৭, তারিখ: ৫/৪/২০২৬, ধারা: ৪৫৭/৩৮০, পেনাল কোড) দায়ের করেন।

লিখিত অভিযোগ পাওয়ার পর পাশের বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে দুই নারী ঘটনাস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একজন নারী কৌশলে ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং পরে একই কায়দায় বের হয়ে আসেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে সরিষাবাড়ী থানা এলাকা থেকে দুজন এবং একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে সদর উপজেলার শাহাপুর এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

মো:মাকসুদুর রহমান,শেরপুর শেরপুর সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক...

স্ত্রীকে হত্যা করে ঘরের আঙিনায় মাটিচাপা: ১৮ দিন পর স্বামীর নাটক ফাঁস

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের দীর্ঘ ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ১০...