Home আঞ্চলিক মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু
আঞ্চলিক

মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

Share
Share

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্থানীয় কৃষক নাঈম মোল্লার দুই ছেলে—হাফিজুল ইসলাম (৮) ও হামজা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন প্রতিবেশী শিশুর সঙ্গে খেলছিল হামজা। খেলার একপর্যায়ে সে পুকুরে হাত–পা ধুতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হাফিজুল পানিতে নামলে সেও ডুবে যায়। অন্য শিশুরা ঘটনাটি স্বজনদের জানালে তাঁরা পুকুরে তল্লাশি চালান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না মা–বাবা। স্বজনেরা বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতদের নিকটাত্মীয় শাওন হাওলাদার বলেন, ‘একসঙ্গে দুই সন্তান হারানো কোনোভাবেই সহ্য করা যায় না।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

ইসরাইলি মালিকানাধীন কোম্পানির ঋণে খামেনির লন্ডন বাড়ি কেনা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লন্ডনে বিলাসবহুল বাড়ি কেনার জন্য যে বিপুল অর্থ ব্যবহার করেছিলেন, তার একটি বড় অংশ এসেছিল ব্রিটিশ-ইসরাইলি ব্যবসায়ীদের...

Related Articles

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...