Home আঞ্চলিক চট্টগ্রামে আওয়ামী লীগের লোকজনকে ভাড়া না দিতে মাইকিং
আঞ্চলিক

চট্টগ্রামে আওয়ামী লীগের লোকজনকে ভাড়া না দিতে মাইকিং

Share
Share

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাসা বা বাড়ি ভাড়া না দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার বিকেলে কর্ণফুলী থানার উদ্যোগে মইজ্জ্যারটেক এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এই মাইকিং করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি হাতে কাগজ ধরে মাইকিং করছেন। তিনি স্থানীয় বাড়ির মালিকদের উদ্দেশে বলেন, নতুন ভাড়াটিয়া নেওয়ার আগে তাঁর জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য নথি থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যকে ভাড়া দেওয়া যাবে না। যদি ভাড়াটিয়ার মাধ্যমে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনা ধরা পড়ে, তবে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সব সংগঠনকেই বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে এ প্রচারণা চালানো হয়নি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আলোচনার ঝড় উঠলেও পুলিশ বলছে, এ ধরনের উদ্যোগ নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই নেওয়া হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...