Home আঞ্চলিক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
আঞ্চলিক

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

Share
Share

নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় বাবা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলাম তার ছেলে মো. ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িয়ে পড়ায় চরম বিপাকে পড়েন। পরিবার জানিয়েছে, মাদক সেবনের পর ওয়াহিদ প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। বারবার চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তার বাবা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার ঘর থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয় বলে প্রশাসন জানিয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আসামি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিবার যখন বাধ্য হয়ে নিজের সন্তানকেই আইনের হাতে তুলে দেয়, তখন তা সমাজে মাদক সমস্যার ভয়াবহ চিত্রই তুলে ধরে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে...

কক্সবাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা: বন কর্মকর্তার উপস্থিতিতে হামলার অভিযোগ

ওমর ফারুক কক্সবাজার কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বন...