Home জাতীয় মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল- হাসনাত আব্দুল্লাহ
জাতীয়রাজনীতি

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল- হাসনাত আব্দুল্লাহ

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি অভিযোগ করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিকাংশ কার্যক্রম গুন্ডামি স্টাইলে চলছে। তিনি বলেন, যদি মন্ত্রণালয়ের গুন্ডামি বন্ধ করা না যায়, চাকরিপ্রার্থীদের জন্য লালফিতার পেছনে ছোটার দুর্ভোগ কমানো সম্ভব নয়।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনার পরে হাসনাত বলেন,“মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি।”

তিনি আরও অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-ভাটোয়ারা ও পোস্টিং নিয়ে ব্যস্ত, এবং অভ্যুত্থানের পর নিজেদের প্রমোশন নিশ্চিত করতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে।হাসনাত দাবি করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংস্কার প্রয়োজন। তিনি বলেন,“তাদের প্রাধান্য তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা যুগের সঙ্গে তাল মিলাতে পারছেন না। যার ফলে বর্তমান প্রজন্মের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছে।”

বিসিএস পরীক্ষার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসে বৈষম্য প্রতিরোধের জন্য। তবে এখনও পিএসসিতে বিভিন্ন সমন্বয়হীনতা বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে এবং বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করার সুপারিশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি...

Related Articles

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...