Home জাতীয় মধ্যরাতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
জাতীয়বিএনপিরাজনীতি

মধ্যরাতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

Share
Share

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে গেটের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়াকে দ্রুত বিদেশে নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত দিয়েছে। “ইনশাআল্লাহ আজ মধ্যরাতেই অথবা শুক্রবার সকালেই কাতার এয়ারলাইন্সের মাধ্যমে তাঁকে লন্ডনে নেওয়া হবে,” ।

তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও বিদেশি চিকিৎসকরাও লন্ডনে যাবেন। তাঁর চিকিৎসার প্রতিটি ধাপ নজরদারি ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।” এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, বেগম জিয়ার চিকিৎসার জন্য দেশটির আমিরের ব্যবহৃত বিশেষ বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো সময় উড্ডয়নের জন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর অরণ্যে নতুন প্রজাতির বানরের সন্ধান, ৭৫ বছরে আফ্রিকায় পঞ্চম আবিষ্কার

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) ঘন গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে নতুন একটি প্রজাতির বানরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিনের অনুসন্ধান, শব্দ বিশ্লেষণ, আলোকচিত্র এবং...

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

Related Articles

বন্যার সময় এলাকায় যেতে না পারায় ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার সময় রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপস্থিত হতে না...

১৮ জুলাই: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বদলে যায় পরিস্থিতি

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির...

ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন জামায়াত নেতা!

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে জব্দ হওয়া ৭৪...

‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

  বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের...