Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
আন্তর্জাতিকজাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Iইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়,সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন।

বাহরাইনেও আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট দূতাবাসগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে।

এদিকে, আমিরাতের জেবেল আলী বন্দরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আটকা পড়েছে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ।

ঢাকা এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে এবং চলমান সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...