Home আঞ্চলিক ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাজীরবাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের চৌরাস্তা এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ভালুকা থেকে মোটরসাইকেলে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ জানান,“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনির উত্তরসূরিকেও হত্যা করা হবে: ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর পর যিনি নেতৃত্বে আসবেন, তাকেও লক্ষ্যবস্তু করা হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক...

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক...

Related Articles

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট শঙ্কায় বাস টিকিট বন্ধ

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে দেশে জ্বালানি সংকট দেখা দিতে...

ইবির সেই শিক্ষিকার মরদেহে ২০টি আঘাতের চিহ্ন, এজাহারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ দপ্তরে হামলার শিকার হয়ে নিহত সমাজকল্যাণ বিভাগের...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...

যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন...