Home আন্তর্জাতিক ভারতের হরিয়ানায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিক

ভারতের হরিয়ানায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার

Share
Share

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনিবার ও রোববার (৮ ও ৯ নভেম্বর) দুই দিনে পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক জব্দ করা হয়। সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার ফরিদাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ কেজি বিস্ফোরক, অ্যাসল্ট রাইফেল, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরদিন একই শহরের অন্য এক বাড়ি থেকে ২ হাজার ৫৬৩ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, টাইমার, ওয়াকিটকি ও অন্যান্য বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরক দুটি বাড়িতেই মজুত করেছিলেন ড. মুজাম্মিল শাকিল, যিনি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক। তার বাড়ি জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায়। পুলিশ বলছে, তিনি ‘হেয়াইট কালার’ (Hayyat Caller) নামে একটি গোপন জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করছিলেন, যা মূলত চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের মধ্যে সক্রিয় ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই নেটওয়ার্কটির মূল পৃষ্ঠপোষক পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (JeM) এবং আনসার গাজওয়াত উল হিন্দ।

পুলিশের দাবি, কিছুদিন আগে জম্মু-কাশ্মিরের শ্রীনগরে জইশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার হন আদিল আহমেদ রাথের, যিনি অনন্তনাগ মেডিকেল কলেজের একজন চিকিৎসক। তার দেওয়া তথ্য ও পরে ড. মুজাম্মিল শাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জম্মু-কাশ্মিরে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আরিফ নিসার দার, ইয়াসির-উল-আসরফ, মকসুদ আহমেদ দার, ইরফান আহমেদ ও জামির আহমেদ। পুলিশ বলছে, তারা দীর্ঘদিন ধরেদেশজুড়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম সেই পরিকল্পনারই অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও অস্থিরতা নিরসনে এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক টেলিফোন...

তোফায়েল আহমেদের নামে পরোয়ানা জারি , আইনজীবী জানালেন ‘স্মৃতিশক্তি নেই’

ক্ষমতার অপব্যবহার ও এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ দুই আসামির বিরুদ্ধে...

Related Articles

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah বলেছেন, দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বের...

লন্ডনে লেবার পার্টির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত

লন্ডনের স্থানীয় রাজনীতিতে ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক ব্রিটেনের...

ইসরায়েলের পরমাণু সক্ষমতা প্রকাশে চাপ বাড়াল মার্কিন কংগ্রেস

মার্কিন কংগ্রেসের একদল সদস্য ইসরায়েলের পরমাণু সক্ষমতা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি...