Home আঞ্চলিক ভারতের সেবাদাস সরকার ছিলো আ. লীগ: সালাহউদ্দিন আহমেদ
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

ভারতের সেবাদাস সরকার ছিলো আ. লীগ: সালাহউদ্দিন আহমেদ

Share
Share

আওয়ামী লীগকে ‘ভারতের সেবাদাস সরকার’ হিসেবে উল্লেখ করে দলটির তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছিল এবং ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারকে বিদায় নিতে হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। তার ভাষায়, “ফ্যাসিস্ট সরকার মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু বাস্তবে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, ওই সরকারের নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতেও আঘাত করেছে।

আওয়ামী লীগকে ভারতীয় দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, “এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের একজন খালেদা জিয়া ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।” তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবেও উল্লেখ করেন।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা : চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, তার দায়িত্বকালীন সময়ে কোনো প্রসিকিউটর বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৪...

মব সন্ত্রাস বন্ধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মব সন্ত্রাস বন্ধে সদ্য দায়িত্ব নেওয়া সরকারের প্রথম পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া...

Related Articles

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

ড. আহসান এইচ মনসুরের বিদায়: ফাহাম সালামের তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটকালীন সময়ে অসামান্য অবদান রাখার পর ড....

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয়...

১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করলো সরকার

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণচাপ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ঋণের...