Home আন্তর্জাতিক ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

Share
Share

ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় সেটি আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে গিয়ে এতে থাকা পাথরের বোঝা বাসের ওপর পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকে হতাহত হন।

বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তারা মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন। মাত্র দুই দিনের ব্যবধানে এই দুটি দুর্ঘটনায় প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। এতে ভারতের সড়ক নিরাপত্তার দুর্বল দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন- দ্রুতগতির যানবাহন, ত্রুটিপূর্ণ ওভারটেক এবং রাস্তার অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার মূল কারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানাল রিয়াদ

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে...

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

  আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত...

Related Articles

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও...

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল।...

ধ্বংসস্তূপ থেকে তিন বছর পর ১১২ মরদেহ উদ্ধার, গাজায় বৃহত্তম গণজানাজা অনুষ্ঠিত

দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় উদ্ধার করা হলো ১১২...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...