Home আঞ্চলিক ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু
আঞ্চলিক

ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

Share
Share
নিহত যুবক ইয়াহিয়া (২৩)- এর সংগৃহীত পুরোনো ছবি।

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক তরমুজখেত পাহারাদার যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম ইয়াহিয়া (২৩)। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জাফলং ব্রিজের নিচে অচেতন ও মুমূর্ষু অবস্থায় ইয়াহিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ইয়াহিয়ার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইয়াহিয়ার মৃত্যু হয়।

নিহত ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দা হাওরে তরমুজখেত পাহারা দিত। গতকাল সেহরির পর থেকে তরমুজখেতের বাসা থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তারাবির নামাজের আগমুহূর্তে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের নিচ থেকে উদ্ধারের সময় সে কিছুটা কথা বলতে পারছিল এবং বলেছিল কেউ তাকে ডাবের পানি পান করিয়েছে, এতে তার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য ইয়াহিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলগাঁওয়ে ২৬ বছর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবদুল জলিল হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার...

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ

সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেন, মার্চ মাসেই...

Related Articles

ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ-এ...

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন, বাসা থেকে উদ্ধার লাশ

ঢাকার ধামরাই-এ নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরের ভেতর গলা...

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ...

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে বড় প্রভাব পড়বে না

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আন্তর্জাতিক...