Home জাতীয় অপরাধ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের খালে মরদেহটি পাওয়া যায়।

মৃত আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। তবে সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামেই থাকত।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিন জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, শিশুটির মৃত্যু রহস্যজনক কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় পুলিশ এখনো তদন্ত শুরু করেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা রোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

Related Articles

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে...

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে...

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়...

;